ডিএসইতে ১৮ কার্যদিবসের সর্বনিম্ন লেনদেন


প্রকাশিত: ১০:৩৯ এএম, ২৯ জানুয়ারি ২০১৫

চলতি মাসের শেষ কার্যদিবস বৃহস্পতিবার দেশের উভয় শেয়ারবাজারে সূচক কমেছে। ১৮ কার্যদিবস পর সর্বনিম্ন লেনদেন হয়েছে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই)। এদিন লেনদেন হয়েছে ২০৬ কোটি ৫৭ লাখ টাকা। এর আগে ৫ জানুয়ারি লেনদেন হয়েছিল ২০৪ কোটি টাকা।

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ডিএসইএক্স ২৩ পয়েন্ট কমে ৪ হাজার ৭২৪ পয়েন্টে অবস্থান করছে। ডিএস ৩০ সূচক ৬ পয়েন্ট কমে ১ হাজার ৭৪৭ পয়েন্টে রয়েছে। শরীয়া ইনডেক্স ‍ডিএসইএক্স ৪ পয়েন্ট কমে ১ হাজার ১১৫ পয়েন্টে অবস্থান করছে।

এ সময়ে ডিএসইতে হাতবদল হওয়া প্রতিষ্ঠানের শেয়ার ও ফান্ডের মধ্যে ৭৫টির দাম বেড়েছে, কমেছে ২০২ টির আর অপরিবর্তিত রয়েছে ২৬টি প্রতিষ্ঠানের শেয়ারের। বৃহস্পতিবার ডিএসইতে লেনদেন হয়েছে ২০৬ কোটি ৫৭ লাখ টাকা। যা আগের দিনের চেয়ে লেনদেন কমেছে ২৯ কোটি টাকা। গতকাল লেনদেন হয়েছিল ২৩৫ কোটি ৮৬ লাখ টাকা।

অন্যদিকে একই ‍দিন ডিএসইর পাশাপাশি সিএসইতেও সূচক কমেছে। এসময়ে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সিএসসিএক্স সূচক ৬৪ পয়েন্ট কমে অবস্থান করছে ৮ হাজার ৭৩৬ পয়েন্টে।

বৃহস্পতিবার সিএসইতে মোট ২৭৮টি প্রতিষ্ঠানের শেয়ার ও মিউচুয়াল ফান্ড হাতবদল হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ৪৮টির, কমেছে ১৫৫টির আর অপরিবর্তিত রয়েছে ৩৫টি কোম্পানির শেয়ার। টাকার পরিমাণে লেনদেন হয়েছে ১৭ কোটি ৯৩ লাখ টাকা।

এসআই/আরএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।