প্রধান কার্যালয়ে নারী উদ্যোক্তা ইউনিট
বাণিজ্যিক ব্যাংক ও দেশের সকল আর্থিক প্রতিষ্ঠানগুলোতে এখন থেকে নারী উদ্যোক্তা উন্নয়ন ইউনিট থাকবে। একই ভাবে আঞ্চলিক কার্যালয়গুলোতেও একই ধরনের ইউনিট গঠন করার নির্দেশ দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। আগামী ১৫ দিনের মধ্যে এই ইউনিট গঠন করতে হবে তফসিলি ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলোকে।
কেন্দ্রীয় ব্যাংকের এসএমই বিভাগ থেকে রোববার এ সংক্রান্ত আদেশ জারি করে বলা হয়, নারী উদ্যোক্তাদের ব্যাংকিং সেবা, অগ্রাধিকার ভিত্তিতে ঋণ দেওয়া, নারী উদ্যোক্তা তৈরি, নারী উদ্যোক্তাদের ক্লাস্টার খুজে বের করতে কাজ করবে এই ইউনিট। একই সঙ্গে শাখাগুলোর নারী ডেস্ক এর কার্যক্রম তদারকি করবে কেন্দ্রীয় এই ইউনিট।
এসএ/আরএস/পিআর