সিটি ব্যাংকের লভ্যাংশ ঘোষণা


প্রকাশিত: ০৫:০৫ এএম, ২৬ এপ্রিল ২০১৫

পুঁজিবাজারে তালিকাভুক্ত ব্যাংকিং খাতের প্রতিষ্ঠান দ্যা সিটি ব্যাংক লি. শেয়ারহোল্ডারদের জন্য ২০ শতাংশ লভ্যাংশ ঘোষণা করেছে। এর মধ্যে ১৫ শতাংশ নগদ এবং ৫ শতাংশ বোনাস লভ্যাংশ রয়েছে। রোববার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র জানায়, বুধবার অনুষ্ঠিত ব্যাংকটি পরিচালনা পর্ষদের বোর্ড সভায় ৩১ ডিসেম্বর ২০১৪ সমাপ্ত বছরের জন্য এ লভ্যাংশ ঘোষণা করেছে। সমাপ্ত বছরে ব্যাংকটি শেয়ার প্রতি আয় (ইপিএস) করেছে ২ টাকা ৬৬ পয়সা। শেয়ার প্রতি সম্পদ মূল্য ২৭ টাকা ৭২ পয়সা।

ব্যাংকটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) ২৮ জুন অনুষ্ঠিত হবে। এ জন্য রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ১০ মে। ২০১৩ সালে ব্যাংকটি শেয়ারহোল্ডারদের জন্য ২০ শতাংশ বোনাস লভ্যাংশ দিয়েছিল। উল্লেখ্য ‘এ’ ক্যাটাগরির এই প্রতিষ্ঠানটি ১৯৮৬ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত হয়।

এসআই/এএইচ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।