ন্যাশনাল ফিডের পর্ষদ সভা সোমবার


প্রকাশিত: ০৫:৪৭ এএম, ২৬ এপ্রিল ২০১৫

পুঁজিবাজারে তালিকাভুক্ত বিবিধ খাতের কোম্পানি ন্যাশনাল ফিড মিল লিমিটেডের পরিচালনা পর্ষদের বোর্ড সভা ২৭ এপ্রিল (সোমবার) বিকেল ৪টা অনুষ্ঠিত হবে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র জানায়, সভায় প্রতিষ্ঠানটির ৩১ ডিসেম্বর ২০১৪ সমাপ্ত বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে। একই সঙ্গে সভায় আসতে পারে প্রতিষ্ঠানের বিনিয়োগকারীদের জন্য প্রথম লভ্যাংশ ঘোষণা।

উল্লেখ্য ‘এন’ ক্যাটাগরির এই প্রতিষ্ঠানটি ২০১৫ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত হয়।

এসআই/এএইচ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।