পুঁজিবাজারে দরপতন অব্যাহত
সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস সোমবার দেশের উভয় শেয়ারবাজারে সূচকের নিম্নমুখী প্রবণতার মধ্য দিয়ে লেনদেন চলছে। দরপতন হয়েছে লেনদেন হওয়া অধিকাংশ প্রতিষ্ঠানের শেয়ার দর। টাকার অংকে লেনদেনেও কিছুটা ধীরগতি লক্ষ্য করা যাচ্ছে। এর আগে টানা পাঁচ কার্যদিবস দরপতন হয়েছে দেশের পুঁজিবাজারে। সকাল সাড়ে ১০টায় লেনদেন শুরু হয়েছে।
সোমবার দেশের প্রধান শেয়ারবাজারে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই)লেনদেন শুরুর প্রথম সোয়া এক ঘণ্টায় সকাল ১১টা ৪৬ মিনিটে প্রধান সূচক ডিএসইএক্স ৫ পয়েন্ট কমে অবস্থান করছে চার হাজার ৮৯ পয়েন্টে এবং শরীয়া সূচক ডিএসইএস দশমিক ২৬ পয়েন্ট কমে ১ হাজার ৪ পয়েন্ট ও ডিএস৩০ সূচক ২ পয়েন্ট কমে ১ হাজার ৫৫৬ পয়েন্টে অবস্থান করছে। এসময় টাকায় লেনদেন হয়েছে ১০৯ কোটি ৯৮ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিট।
এ সময়ে ডিএসইতে লেনদেন হওয়া প্রতিষ্ঠান ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে ৬৯টির দাম বেড়েছে, কমেছে ১৪৭টির আর অপরিবর্তিত রয়েছে ৩৬টি প্রতিষ্ঠানের শেয়ারের।
অন্যদিকে একই সময়ে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সিএসসিএক্স সূচক ১৮ পয়েন্ট কমে ৭ হাজার ৬২৯ পয়েন্টে অবস্থান করছে। সিএসইতে মোট ১৩০টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে শেয়ার লেনদেন হয়েছে।
এর মধ্যে দর বেড়েছে ৩৬টির, কমেছে ৭৬টির আর অপরিবর্তিত রয়েছে ১৮টি কোম্পানির শেয়ার। টাকার পরিমাণে লেনদেন হয়েছে ১৪ কোটি টাকা।
এসআই/বিএ/পিআর