ইউনিয়ন ব্যাংকের এসএমএস সেবা চালু


প্রকাশিত: ০৬:১৮ এএম, ২৭ এপ্রিল ২০১৫

ইউনিয়ন ব্যাংক লিমিটেড তাদের গ্রাহকদের “এসএমএস ব্যাংকিং সেবা” প্রদানের লক্ষ্যে মোবাইলভিত্তিক সেবাদানকারী প্রতিষ্ঠান এসএসএল ওয়্যারলেস (সফটওয়্যার শপ লিমিটেড) এর সাথে সম্প্রতি ইউনিয়ন ব্যাংকের প্রধান কার্যালয়ে একটি চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানের আয়োজন করে। এ চুক্তির ফলে এখন থেকে ব্যাংটির গ্রাহকরা এসএমএস সেবা পাবেন।

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে ইউনিয়ন ব্যাংক লিমিটেড এর পক্ষ থেকে ম্যানেজিং ডিরেক্টর মোঃ আব্দুল হামিদ মিঁয়া, ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মাদ সালেহ,  ও উপদেষ্টা এস এম আমিনুর রহমান উপাস্থিত ছিলেন।

এসএসএল ওয়্যারলেস এর পক্ষ থেকে ম্যানেজিং ডিরেক্টর সাইফুল ইসলাম, জেনারেল ম্যানেজার আশীষ চক্রবর্তী, হেড অব ইঞ্জিনিয়ার শাহজাদা রেদওয়ান ও অন্যান্য গুরুত্বপূর্ণ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এসএসএল ওয়্যারলেস গত  ৬ বছরের অধিক সময় থেকে  “এসএমএস ব্যাংকিং” সেবা প্রদান করে আসছে এবং ইতিমধ্যে ৩০টিরও অধিক ব্যাংক এসএসএল ওয়্যারলেসের এই সেবা গ্রহন করছে। ইউনিয়ন ব্যাংকের গ্রাহকগণ এখন থেকে তাদের ব্যাংক অ্যাকাউন্ট ও লেনদেনের তথ্য মোবাইলের মাধ্যমে জানতে পারবেন। গ্রাহকদের এই সেবা প্রদানের মাধ্যমে ইউনিয়ন ব্যাংকের সুনাম ও গ্রাহক সন্তুষ্টি আরো বাড়বে বলে আশা প্রকাশ করা হচ্ছে।

এআরএস/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।