আজিজ পাইপসের বোর্ড সভা বুধবার
পুঁজিবাজারে তালিকাভুক্ত প্রকৌশল খাতের কোম্পানি আজিজ পাইপসের পরিচালনা পর্ষদের বোর্ড সভা ২৯ এপ্রিল (বুধবার) বিকেল ৫টায় অনুষ্ঠিত হবে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, সভায় কোম্পানির ৩১ ডিসেম্বর, ২০১৪ সমাপ্ত বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে। একই সঙ্গে বৈঠকে আসতে পারে কোম্পানির শেয়ারহোল্ডারদের জন্য লভ্যাংশ ঘোষণা।
২০১৩ সালে কোম্পানিটি কোনো লভ্যাংশ দেয়নি। আর বছর শেষে কোম্পানিটি শেয়ার প্রতি আয় করেছিল ১৪ পয়সা।
উল্লেখ্য ‘জেড’ ক্যাটাগরির এই কোম্পানি ১৯৮৬ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত হয়।
এসআই/বিএ/পিআর