ব্যাপক দর পতনে চলছে লেনদেন
সপ্তাহের প্রথম কার্যদিবস সোমবার উভয় শেয়ারবাজারে সূচকের ব্যাপক দর পতনের মধ্য দিয়ে লেনদেন চলছে। গতকাল রোববার সরকারি ছুটির কারনে দেশের পুঁজিবাজার বন্ধ ছিল।
সোমবার লেনদেন শুরুর প্রথম দেড় ঘণ্টায় দুপুর ১২টায় দেশের প্রধান শেয়ারবাজারে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই)সূচক কমেছে ৫৩ পয়েন্ট কমে তিন হাজার পয়েন্টের নিচে চলে এসেছে। আর চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে কমেছে ৫৪ পয়েন্ট। কমেছে লেনদেন হওয়া বেশিরভাগ শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের দর।
ডিএসইতে দুপুর ১২টায় প্রধান সূচক ডিএসইএক্স ৫৩ পয়েন্ট কমে ৩ হাজার ৯৯৪ পয়েন্টে অবস্থান করছে এবং ডিএসইএস সূচক ১২ পয়েন্ট কমে ৯৮০ পয়েন্ট ও ডিএস৩০ সূচক ২২ পয়েন্ট কমে ১ হাজার ৫২২ পয়েন্টে অবস্থান করছে। আর টাকায় লেনদেন হয়েছে ১০৮ কোটি টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিট।
এ সময়ে ডিএসইতে লেনদেন হওয়া প্রতিষ্ঠান ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে ৬৫টির দাম বেড়েছে, কমেছে ১৭৬ টির আর অপরিবর্তিত রয়েছে ২৬টি প্রতিষ্ঠানের শেয়ারের।
অন্যদিকে একই সময়ে অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সিএসসিএক্স সূচক ৫৪ পয়েন্ট কমে ৭ হাজার ৪৯৪ পয়েন্টে অবস্থান করছে।
আলোচিত সময়ে সিএসইতে মোট ১৩৯টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ৩৫টির, কমেছে ৮৭ টির আর অপরিবর্তিত রয়েছে ১৭টি কোম্পানির শেয়ার। টাকার পরিমাণে লেনদেন হয়েছে ৮ কোটি টাকার।
এসআই/এআরএস/আরআই