সিআইপি হলেন শিল্পপতি সেলিম আহমেদ


প্রকাশিত: ১০:৪৮ এএম, ১১ মে ২০১৫

চট্টগ্রামের বিশিষ্ট শিল্পপতি সেলিম আহমেদ সুপার রিফাইনারি (প্রা.) লিমিটেডের পক্ষে বেসরকারি খাতে শিল্প স্থাপন, কর্মসংস্থান সৃষ্টি এবং জাতীয় অর্থনীতিতে উল্লেখযোগ্য ভূমিকা রাখার স্বীকৃতি স্বরূপ শিল্পমন্ত্রণালয় কর্তৃক শিল্পখাতে ২০১৪ সালের বাণিজ্যিক গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব (সিআইপি) হিসেবে নির্বাচিত হয়েছেন।

সুপার গ্রুপ অব কোম্পানিজের ব্যবস্থাপনা পরিচালক, এলিট পেইন্টস গ্রুপ অব কোম্পানিজের ভাইস চেয়ারম্যান, এবি ব্যাংক লিমিটেডের ভাইস চেয়ারম্যান, বাংলাদেশ জেনারেল ইন্স্যুরেন্স কোম্পানির পরিচালক সেলিম আহমেদ এর আগেও কয়েকবার সিআইপি নির্বাচিত হয়েছিলেন।

সম্প্রতি শিল্পমন্ত্রী আমির হোসেন আমু এক অনাড়ম্বর অনুষ্ঠানে দেশের শিল্পখাতে মনোনীত সকল সিআইপি’র নাম ঘোষণা করেন এবং সিআইপি কার্ড হস্তান্তর করেন। সেলিম আহমেদ বাংলাদেশ পেইন্টস ম্যানুফেকচারার্স অ্যাসোসিয়েশনের (বিপিএমএ) সভাপতি ও চট্টগ্রাম মেট্রোপলিটন চেম্বারের পরিচালকসহ বিভিন্ন ব্যবসায়িক, ক্রীড়া ও সামাজিক সংগঠনের সঙ্গে জড়িত আছেন।

এমএএস/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।