বিডি ওয়েল্ডিংয়ের লভ্যাংশ ঘোষণা
পুঁজিবাজারে তালিকাভুক্ত জ্বালানি ও বিদ্যুৎ খাতের বিডি ওয়েল্ডিং ইলেকট্রোডস লি. বিনিয়োগকারীদের জন্য ৫ শতাংশ বোনাস লভ্যাংশ ঘোষণা করেছে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র জানায়, রোববার অনুষ্ঠিত কোম্পানির পরিচালনা পর্ষদের বৈঠকে ৩১ ডিসেম্বর ২০১৪ সমাপ্ত বছরের জন্য এ লভ্যাংশ ঘোষণা করা হয়। সমাপ্ত বছরে এই কোম্পানির শেয়ার প্রতি আয় বা ইপিএস হয়েছে ১৯ পয়সা। আর নেট আসেট ভ্যালু (এনএভি) হয়েছে ১৭ টাকা ১৮ পয়সা।
কোম্পানির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে আগামী ২৫ জুন। এর জন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে ৯ জুন। উল্লেখ্য ‘জেড’ ক্যাটাগরির এই প্রতিষ্ঠানটি ১৯৯৯ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত হয়।
এসআই/এআরএস/এমএস