ব্যাংকে লভ্যাংশ পাঠিয়েছে ইউনাইটেড ইন্স্যুরেন্স
পুঁজিবাজারে তালিকাভুক্ত বিমা খাতের প্রতিষ্ঠান ইউনাইটেড ইন্স্যুরেন্স লিমিটেড ঘোষিত নগদ লভ্যাংশ বিনিয়োগকারীদের ব্যাংক হিসাবে পাঠানো হয়েছে।
২০ মে বুধবার বাংলাদেশ ইলেক্ট্রনিক ফান্ড ট্রান্সফার নেটওয়ার্কের (বিএফটিএন) মাধ্যমে লভ্যাংশ পাঠানো হয়। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
এর আগে কোম্পানিটির পরিচালনা পর্ষদ ৩১ ডিসেম্বর ২০১৪ সমাপ্ত অর্থবছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে বিনিয়োগকারীদের জন্য ১০ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করে। যা কোম্পানির বার্ষিক সাধারণ সভায় (এজিএম) বিনিয়োগকারীদের সম্মতিক্রমে অনুমোদন করা হয়।
এসআই/এআরএস/পিআর