সূচক বাড়লেও কমেছে লেনদেন
সপ্তাহের শেষ কার্যদিবস বৃহস্পতিবার দেশের প্রধান শেয়ারবাজারে সূচকের ঊর্ধ্বমুখী প্রবণতার মধ্য দিয়ে লেনদেন শুরু হয়। দিনশেষে ঢাকার বাজারে প্রধান সূচক বাড়ে ২৭ পয়েন্ট, আর চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে বাড়ে ৫৮ পয়েন্ট। তবে কমেছে টাকার অংকে লেনদেনের পরিমাণ।
বৃহস্পতিবার ডিএসইতে প্রধান সূচক ডিএসইএক্স ২৭ পয়েন্ট বেড়ে চার হাজার ৪৮৩ পয়েন্টে অবস্থান করছে এবং ডিএসইএস সূচক দশমিক ৪৩ পয়েন্ট কমে ১ হাজার ৮২ পয়েন্ট ও ডিএস৩০ সূচক ৪ পয়েন্ট বেড়ে ১ হাজার ৬৮৩ পয়েন্টে অবস্থান করছে। লেনদেন হয়েছে ৭৭৯ কোটি ৭৮ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিট। যা গত কার্যদিবসের চেয়ে ৩ কোটি টাকা কম। গতকাল বুধবার লেনদেন হয়েছিল ৭৮২ কোটি টাকা।
ডিএসইতে ৩০৭টি প্রতিষ্ঠানের শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের লেনদেন হয়েছে। এর মধ্যে ১৭১টির দাম বেড়েছে, কমেছে ১১৪টির আর অপরিবর্তিত রয়েছে ২২টি প্রতিষ্ঠানের শেয়ার দর।
দেশের অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সিএসসিএক্স সূচক ৪৮ পয়েন্ট বেড়ে ৮ হাজার ৪৫৮ পয়েন্টে অবস্থান করছে। এদিন সিএসইতে মোট ২৩৯টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ১২১টির, কমেছে ১০১টির আর অপরিবর্তিত রয়েছে ১৭টি কোম্পানির শেয়ার। টাকার পরিমাণে লেনদেন হয়েছে ৬৪ কোটি টাকা।
এসআই/আরএস/আরআই