উত্তরা ফিন্যান্সের বোর্ড সভা ১৭ জুন


প্রকাশিত: ০৫:২৬ এএম, ০৭ জুন ২০১৫

পুঁজিবাজারে তালিকাভুক্ত ব্যাংক বহির্ভূত আর্থিক খাতের প্রতিষ্ঠান উত্তরা ফিন্যান্সের পরিচালনা পর্ষদের সভার  দিন ঘোষণা করা হয়েছে। ১৭ জুন বুধবার বিকেল ৪টায় এ প্রতিষ্ঠানের বোর্ড সভা অনুষ্ঠিত হবে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

স্টক এক্সচেঞ্জের লিস্টিং রেগুলেশন-৩০ অনুযায়ী পরিচালনা পর্ষদের সভা আহ্বান করেছে। সভায় প্রতিষ্ঠানের ৩১ ডিসেম্বর ২০১৪ সমাপ্ত বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে। একই সঙ্গে বৈঠকে আসতে পারে প্রতিষ্ঠানের শেয়ারহোল্ডারদের জন্য লভ্যাংশ ঘোষণা।

২০১৩ সালে প্রতিষ্ঠানটি শেয়ারহোল্ডারদের জন্য ৩০ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছিল। আর বছর শেষে শেয়ার প্রতি আয় করেছিল ৭ টাকা ৪৯ পয়সা। উল্লেখ্য, কোম্পানিটি ১৯৯৭ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত হয়।

এসআই/এএইচ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।