মিশ্র প্রবণতায় চলছে লেনদেন
সপ্তাহের তৃতীয় কার্যদিবস মঙ্গলবার দেশের উভয় শেয়ারবাজারে সূচকের মিশ্র প্রবণতায় মধ্য দিয়ে লেনদেন চলছে। সকাল সাড়ে ১০টায় এ লেনদেন শুরু হয়। লেনদেন শুরুতে সূচক ঊর্ধ্বমুখি থাকলেও পরে ওঠানামা লক্ষ্য করা গেছে। লেনদেন শুরুর প্রথম ঘণ্টায় বেড়েছে লেনদেন হওয়া অধিকাংশ প্রতিষ্ঠানের শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের দর। অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) একই চিত্র।
দেশের প্রধান শেয়ারবাজারে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন শুরুর প্রথম ঘণ্টায় সকাল সাড়ে ১১টায় প্রধান সূচক ডিএসইএক্স ১৬ পয়েন্ট বেড়ে অবস্থান করছে চার হাজার ৪৯৩ পয়েন্টে এবং শরিয়া সূচক ডিএসইএস ৫ পয়েন্ট বেড়ে ১ হাজার ১০০ পয়েন্ট ও ডিএস৩০ সূচক ৮ পয়েন্ট বেড়ে ১ হাজার ৭৩৯ পয়েন্টে অবস্থান করছে। আর টাকায় লেনদেন হয়েছে ৮৬ কোটি ২২ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিট।
এ সময়ে ডিএসইতে লেনদেন হওয়া প্রতিষ্ঠান ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে ১২৪টির দাম বেড়েছে, কমেছে ৭৮টির আর অপরিবর্তিত রয়েছে ৫৫টি প্রতিষ্ঠানের শেয়ারের।
অন্যদিকে ১১টা ৩৮ মিনিটে সিএসইতে সিএসসিএক্স সূচক ৭ পয়েন্ট বেড়ে ৮ হাজার ৩৮৭ পয়েন্টে অবস্থান করছে। সিএসইতে মোট ১৫২টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে শেয়ার লেনদেন হয়েছে।
এর মধ্যে দর বেড়েছে ৬৭টির, কমেছে ৫৫টির আর অপরিবর্তিত রয়েছে ৩০টি কোম্পানির শেয়ার। টাকার পরিমাণে লেনদেন হয়েছে ১০ কোটি ৬৫ লাখ টাকার।
এসআই/বিএ