তেলের দামের সুবিধা গ্রাহক পেলে কমবে মূল্যস্ফীতি : গভর্নর
বিশ্বব্যাপী তেলের দাম কমছে। আন্তর্জাতিক বাজারের তেলের দাম হ্রাসের সুবিধা বাংলাদেশের গ্রাহকদের কাছে পৌছালে মূল্যস্ফীতি আরও কমে আসবে বলে জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আতিউর রহমান।
বুধবার মধুমতি ব্যাংক লিমিটেড এবং অ্যাক্সেস টু ইনফর্মেশন(এটুআই) এর মধ্যে ইউনিয়ন ডিজিটাল সেন্টার ভিত্তিক এজেন্ট ব্যাংকিং বিষয়ক একটি সমঝোতা স্মারক স্বাক্ষর অনুষ্ঠানে তিনি এ্ কথা বলেন। অনুষ্ঠানে প্রথান অতিথি ছিলেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহবেমদ পলক।
গভর্নর বলেন, সমাজের সকল স্তরের মানুষকে আর্থিক কর্মকাণ্ডে অন্তর্ভুক্ত করতে এজেন্ট ব্যাংকিং চালু করা হয়েছে। এর সুবিধা পাচ্ছে সমাজের সকল স্তরের মানুষ। এখন ব্যাংকের মাধ্যমে গ্রাহকরা এই সুবিধা পাচ্ছে। আগামীতে জাতীয় পরিচয় পত্রের আদলে একটি কার্ড আনা হবে। যার মাধ্যমে পেমেন্ট সিস্টেম আরো নিরাপদ হবে। আশা করি সরকারের সহযোগিতা পেলে খুব শিগগিরই এ কাজ শুরু করা হবে। এই সময় তিনি পোষ্ট ব্যাংকিংকে আরো শক্তিশালী করার উদ্যোগ নেওয়া হবে বলে জানিয়েছেন।
অনুষ্ঠানে ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মিজানুর রহমান বলেন, আমাদের বর্তমানে ১২ টি শাখা রয়েছে। এই শাখাগুলোর মাধ্যমে আমরা গ্রাহকদের সেবা দিয়ে যাচ্ছি। এখন থেকে এজেন্ট ব্যাংকিংয়ের মাধ্যমে গ্রাহকদের স্বল্প খরচে আর্থিক সেবা দিতে পারবো। মধুমতি ব্যাংক এজেন্ট ব্যাংকিংয়ের মাধ্যমে গ্রাহকদের অ্যাকাউন্ট খোলা, টাকা জমা, উত্তোলন ও ট্রান্সফার ইউটিলিটি বিল, রেমিটেন্স আহরণসহ গ্রাহকদের বিভিন্ন সুবিধা প্রদান করা হবে।
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন মধুমতি ব্যাংকের নির্বাহী কমিটির চেয়ারম্যান ব্যারিষ্টার ফজলে নূর তাপস, প্রধানমন্ত্রীর কার্যালয়ের মহা-পরিচালক( প্রশাসন) কবির হোসেন সহ ব্যাংকের উধ্বতন কর্মকর্তারা।
এসআই/এএইচ/এমএস