ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির অধ্যাদেশ পর্যালোচনা করবে সরকার

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৫:২৯ পিএম, ২৫ ফেব্রুয়ারি ২০২৬
ফাইল ছবি

রাজধানীর সরকারি সাত কলেজকে সংযুক্ত করে নবগঠিত ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির চূড়ান্ত অধ্যাদেশ পর্যালোচনা করা হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।

বুধবার (২৫ ফেব্রুয়ারি) দুপুরে সচিবালয়ে জুনিয়র বৃত্তি পরীক্ষার ফল প্রকাশ শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

অন্তর্বর্তী সরকারের সময়ে শিক্ষা আইনসহ সাত কলেজ নিয়ে তড়িঘড়ি সিদ্ধান্ত হয়েছে কি না—এমন প্রশ্নে মন্ত্রী বলেন, অধ্যাদেশের বিষয়টি আমরা পর্যালোচনায় এনেছি। এজন্য একটি কমিটিও করা হবে। সাত কলেজ নিয়ে যে ইউনিভার্সিটি, তা নিয়ে তড়িঘড়ি করা হয়েছে কি না, সেটা আমরা পর্যালোচনা করবো।

jagonews24.comসচিবালয়ে জুনিয়র বৃত্তি পরীক্ষার ফল প্রকাশ শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন/ছবি: সংগৃহীত

ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির গেজেট প্রকাশ করা হয় গত ৯ ফেব্রুয়ারি। এদিন আইন মন্ত্রণালয়ের লেজিসলেটিভ ও সংসদবিষয়ক বিভাগের মন্ত্রণালয়ের ওয়েবসাইটে গেজেট প্রকাশ করা হয়।

এদিকে, নতুন বিশ্ববিদ্যালয়ের অধ্যাদেশ জারির পর ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির প্রথম উপাচার্য হিসেবে নিয়োগ পেয়েছেন বুয়েটের ন্যানোম্যাটেরিয়ালস অ্যান্ড সিরামিক ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. এ এস এম আবদুল হাছিব।

এএএইচ/এমএমকে

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।