বাউবির পরীক্ষা শুরু শুক্রবার


প্রকাশিত: ১১:২০ এএম, ২০ জুলাই ২০১৬

বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের বিএ/বিএসএস পরীক্ষা শুক্রবার থেকে শুরু হচ্ছে। সারাদেশে ২১৬টি পরীক্ষা কেন্দ্রে সেমিস্টার ভিত্তিক এ পরীক্ষায় সর্বমোট ২ লাখ ৩৬ হাজার ৫৭৪ জন শিক্ষার্থী অংশগ্রহণ করছে।

যার মধ্যে ১ লাখ ৩৫ হাজার ২৯০ জন পুরুষ এবং ১ লাখ ১ হাজার ২৮৪ জন নারী পরীক্ষার্থী। প্রশাসনের সহযোগিতায় নকলমুক্ত পরিবেশে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ পরীক্ষা গ্রহণের জন্য ব্যবস্থা নিয়েছে।

শুক্র ও শনিবার সকাল ও বিকেলে এ পরীক্ষা অনুষ্ঠিত হবে। পরীক্ষা শেষ হবে ২১ অক্টোবর। বুধবার বাউবির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
                    
আমিনুল ইসলাম/এসএস/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।