হরতালেও বুধবার ডিগ্রি পরীক্ষা হবে


প্রকাশিত: ০৭:০১ পিএম, ১৬ জুন ২০১৫

জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীন ডিগ্রি পাস কোর্সসহ অন্য পরীক্ষাগুলো জামায়াতে ইসলামীর ডাকা হরতালের মধ্যেও বুধবার যথারীতি অনুষ্ঠিত হবে। বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক বদরুজ্জামান এই তথ্য নিশ্চিত করেছেন। ডিগ্রি ছাড়াও বুধবার বিবিএ ও অনার্স প্রথম বর্ষের পরীক্ষা অনুষ্ঠিত হবে।

প্রসঙ্গত, মুক্তিযুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় জামায়াতের সেক্রেটারি জেনারেল আলী আহসান মুহাম্মদ মুজাহিদের ফাঁসির রায় বহাল রেখেছেন আপিল বিভাগ। এর প্রতিবাদে বুধবার সকাল ছয়টা থেকে পরদিন বৃহস্পতিবার সকাল ছয়টা পর্যন্ত দেশব্যাপী ২৪ ঘণ্টার হরতাল ডেকেছে জামায়াতে ইসলামী।

এআরএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।