বইমেলায় গোলাম রাব্বীর ‘কী যে করি’

জাগো নিউজ ডেস্ক
জাগো নিউজ ডেস্ক জাগো নিউজ ডেস্ক
প্রকাশিত: ০৪:০৯ পিএম, ২০ মার্চ ২০২১

বাংলাদেশ ব্যাংক কর্মকর্তা, সংবাদপাঠক ও ড্রিম ডিভাইজারের প্রতিষ্ঠাতা গোলাম রাব্বীর প্রথম বই ‘কী যে করি’ প্রকাশিত হয়েছে। মানুষের স্বপ্ন নিয়ে লেখা বইটি প্রকাশ করেছে আদর্শ প্রকাশনী।

বইটি অমর একুশে বইমেলায় প্রকাশনীর ৩৮-৪১ নম্বর স্টলে এবং রকমারী ডটকমে পাওয়া যাচ্ছে। বইটির মূল্য নির্ধারণ করা হয়েছে ২৪০ টাকা।

বইটির মূল ভাবনা মানুষের স্বপ্ন ও প্রত্যাশা নিয়ে। গোলাম রাব্বী স্বপ্নবাজদের নিয়ে কাজ করে আসছেন অনেক আগে থেকে। তাই তিনি এবার বইটি লিখেছেন সেসব স্বপ্নবাজদের নিয়ে। বইটি ইতোমধ্যে ব্যাপক সাড়া ফেলেছে বলে জানিয়েছেন প্রকাশক।

গোলাম রাব্বী বলেন, ‘কোনো কাজ ছোট নয়। যেমন- উবার ড্রাইভার, পার্সেল দেওয়া-নেওয়া বা হাল আমলের ফুড ডেলিভারি। এমনকি ডিজিটাল অঙ্গনে ফ্রিল্যান্সিংয়ে করা যেতে পারে কতশত চাকরি। ওয়েব ডেভেলপ, গ্রাফিক্স ডিজাইন বা মোশন গ্রাফিক্সসহ নতুন কত কী শেখার সুযোগ রয়েছে।’

তিনি বলেন, ‘আমরা অনেকে কেবল ভাবি ‘কী যে করি’। অথচ কাজ করতে চাইলে কাজের বা চাকরির যে অভাব নেই; সেটিই এখানে ফুটিয়ে তোলা হয়েছে। এককথায়, আলসেমি বাদ দিয়ে জাস্ট স্বপ্ন, ইচ্ছা থাকলে বর্তমানে চাকরির পাশাপাশিও বহু কিছু করা যেতে পারে।’

এসইউ/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।