সালমান খানের বাবা সেলিম খান গুরুতর অসুস্থ, নেওয়া হলো হাসপাতালে

বিনোদন ডেস্ক
বিনোদন ডেস্ক বিনোদন ডেস্ক
প্রকাশিত: ০৩:১৩ পিএম, ১৭ ফেব্রুয়ারি ২০২৬
বাবা সেলিম খানের সঙ্গে সালমান খান

খান পরিবারের জন্য সময়টা যেন ভালো যাচ্ছে না। গত বছর সালমান খানকে ঘিরে একের পর এক খুনের হুমকির ঘটনায় চাঞ্চল্য ছড়ায়। বিষ্ণোই গ্যাংয়ের হামলার পর থেকে বাড়তি নিরাপত্তায় রয়েছেন এই বলিউড তারকা। কয়েকদিন আগে হুমকি বার্তা পান তার বোনের স্বামী ও অভিনেতা আয়ুষ শর্মা-ও।

এরই মধ্যে সামনে এলো নতুন দুশ্চিন্তার খবর। বলিউডের বিভিন্ন সূত্র জানাচ্ছে, গুরুতর অসুস্থ হয়ে পড়েছেন প্রবীণ চিত্রনাট্যকার সেলিম খান। তাকে দ্রুত মুম্বাইয়ের লীলাবতী হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাবাকে নিয়ে নিজেই হাসপাতালে ছুটে যান সালমান খান।

পরিবারের পক্ষ থেকে বিস্তারিত কিছু জানানো না হলেও জানা গেছে, বার্ধক্যজনিত সমস্যার কারণেই অসুস্থ হয়ে পড়েন নবতিপর এই চিত্রনাট্যকার। হাসপাতাল থেকে বের হওয়ার সময় ফটো সাংবাদিকদের সঙ্গে কোনো কথা বলেননি সালমান। কালো টি-শার্ট ও প্যান্ট পরে কড়া নিরাপত্তার মধ্যে দ্রুত বেরিয়ে যান তিনি। সেই ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়তেই ভক্তদের মধ্যে উদ্বেগ বাড়ে।

আরও পড়ুন:
৬০ কোটির জালিয়াতির অভিযোগের মাঝেই রহস্যময় পোস্ট শিল্পার 
‘গডফাদার’ সিনেমার অস্কারজয়ী অভিনেতা আর নেই 

উল্লেখ্য, বলিউডের স্বর্ণযুগের অন্যতম সফল চিত্রনাট্যকার সেলিম খান। জাভেদ আখতারের সঙ্গে জুটি বেঁধে তিনি উপহার দিয়েছেন একের পর এক কালজয়ী সিনেমা। তাদের লেখা শোলে, জঞ্জির, দিওয়ার ও ডন’র মতো সিনেমা বলিউড ইতিহাসে মাইলফলক হয়ে আছে।

সেলিম খানের অসুস্থতার খবর প্রকাশ্যে আসতেই তার দ্রুত আরোগ্য কামনা করছেন বলিউড তারকা ও অনুরাগীরা।

এমএমএফ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।