শয্যাশায়ী কিরণ রাও, কোন রোগে আক্রান্ত আমিরের সাবেক স্ত্রী?

বিনোদন ডেস্ক
বিনোদন ডেস্ক বিনোদন ডেস্ক
প্রকাশিত: ০৮:৪৯ পিএম, ১৭ ফেব্রুয়ারি ২০২৬
কিরণ রাও ও আমির খান। ছবি: সংগৃহীত

বলিউড নির্মাতা কিরণ রাও আবারও অসুস্থ হয়ে পড়েছেন। সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে শয্যাশায়ী একটি ছবি শেয়ার করে তিনি নিজেই জানান, এবার তিনি চিকুনগুনিয়ায় আক্রান্ত।

ছবিতে দেখা যায়, বিছানায় শুয়ে আছেন কিরণ। পায়ের কাছে রাখা রয়েছে একগুচ্ছ বই-কিন্তু অসুস্থতার কারণে সেগুলো হাতে তুলে নেওয়ার শক্তিও নেই তার। পাশে সঙ্গ দিচ্ছে প্রিয় পোষ্য বিড়াল। পোস্টে কিরণ আশ্বাস দিয়েছেন, শীঘ্রই সুস্থ হয়ে আবার বই পড়ায় ফিরবেন।

উল্লেখ্য, কিরণ রাও সাবেক স্বামী আমির খানের সঙ্গে বিবাহবিচ্ছেদ হলেও সম্পর্ক এখনো বন্ধুত্বপূর্ণ। বিভিন্ন অনুষ্ঠানে তারা একসঙ্গে দেখা যায় এবং আমিরের বাড়ির কাছাকাছিই থাকেন কিরণ।

কিরণের ছেলে আজাদ মুসৌরি একটি বোর্ডিং স্কুলে পড়াশোনা করছে। তবে বর্তমান অসুস্থতার সময়ে সাবেক স্বামীর খোঁজ-খবর কিরণ কীভাবে পাচ্ছেন, সে বিষয়ে বিস্তারিত জানা যায়নি।

গত বছর কিরণের অ্যাপেন্ডিক্স অপারেশন হয়েছিল। এরপর অ্যালার্জির কারণে তিনি কিছু দিন হাসপাতালে ভর্তি ছিলেন। এবার আবারও অসুস্থ হয়ে শয্যাশায়ী অবস্থায় রয়েছেন পরিচালক। ভক্তরা দ্রুত আরোগ্য কামনা করছেন এবং সামাজিক যোগাযোগমাধ্যমে কিরণকে সুস্থ হওয়ার শুভেচ্ছা জানাচ্ছেন।

এমএমএফ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।