মার্কিন-ইসরায়েলি হামলাকে বুড়ো আঙুল, বাজারে ফুরফুরে মেজাজে ইরানিরা

আন্তর্জাতিক ডেস্ক
আন্তর্জাতিক ডেস্ক আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১০:৫৫ পিএম, ২৪ মার্চ ২০২৬
তেহরানের তাজরিশ বাজারের তাজা সবজির দোকানে স্থানীয়রা কেনাকাটা করছেন/ছবি: এএফপি

একের পর এক হামলায়ও যেন ইরানের মনোবল দমাতে পারেনি যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। তাদের হামলার তীব্রতা, ইরানের পাল্টা হামলার তেজ এবং বিশ্বব্যাপী চলমান অন্যান্য সংঘাত দেখে রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ তো বলেই দিয়েছেন, লাতিন আমেরিকা ও মধ্যপ্রাচ্যের চলমান সংঘাত দেখে মনে হচ্ছে তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হয়ে গেছে।

এতকিছুর পরও ইরানের রাজধানী তেহরানের বাসিন্দারা তাদের দৈনন্দিন জীবনযাপনে যে স্বাভাবিকতা ধরে রাখার চেষ্টা করছেন এবং তারা নিত্যপ্রয়োজনীয় কেনাকাটাও করছেন ভয়ডরহীনভাবে সেটি ফুটে উঠেছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি প্রকাশিত কয়েকটি ছবিতে। বেশ কয়েকটি বার্তা সংস্থা থেকে সংগ্রহ করা বিবিসির প্রকাশিত ছবিগুলোতে দেখা গেছে তেহরানের রাস্তাঘাটে এবং বাজারে বেশ স্বাভাবিকভাবেই চলাফেরা করছেন সেখানকার বাসিন্দারা।

jagonews24.com

তাজরিশ বাজারের একটি পতাকা এবং বেলুনের স্টলের পাশ দিয়ে এক ব্যক্তি হেঁটে যাচ্ছেন/ছবি: এএফপি

এএমএ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।