মেসি-রোনালদোকেও ছাড়িয়ে গেলেন বিটিএস তারকা

বিনোদন ডেস্ক
বিনোদন ডেস্ক বিনোদন ডেস্ক
প্রকাশিত: ০৩:০৫ পিএম, ০১ ফেব্রুয়ারি ২০২৬
বিটিএস তারকা ভি

বিটিএসের সদস্য কিম তেহ্যুং। তিনি পরিচিত ভি নামে। একের পর এক বিশ্ব রেকর্ড গড়ছেন তিনি। এবার তার মুকুটে যুক্ত হলো আরও একটি অনন্য পালক। ২০২৫ সালের গুগলের ‘সবচেয়ে বেশি খোঁজা সেলিব্রিটি’ তালিকায় তিনি চতুর্থ স্থানে রয়েছেন। আন্তর্জাতিক গণমাধ্যম জাগরান জশের তথ্য অনুযায়ী প্রকাশিত হয়েছে এই তালিকা।

একে ভি একমাত্র কোরিয়ান হিসেবে জায়গা করে নিয়েছেন। তালিকায় চতুর্থ হতে গিয়ে তিনি পেছনে ফেলেছেন ফুটবলের দুই মহাতারকা লিওনেল মেসি ও ক্রিশ্চিয়ানো রোনালদোকে। তালিকায় তার আগে রয়েছেন ডোনাল্ড ট্রাম্প, ইলন মাস্ক এবং টেইলর সুইফট।

২০২৫ সালের গুগলের সবচেয়ে বেশি খোঁজা কে-পপ তারকা হিসেবে ভিকে চিহ্নিত করা হয়েছে। প্রথমার্ধেও তিনি সবচেয়ে বেশি খোঁজা কে-পপ সেলিব্রিটি ছিলেন এবং পুরো বছরের জন্য ভক্তদের আগ্রহ বজায় রেখেছেন। এটি তার জুন মাসে সামরিক বাহিনী থেকে অব্যাহতি এবং বিটিএসের বাকি সদস্যদের সঙ্গে পুনর্মিলনের পরের অর্জন।

ফেরার পর থেকে ভি ফ্যাশন উইক, ফটোশুটে অংশ নিয়ে নিজের সোলো প্রকল্প চালিয়ে যাচ্ছেন এবং দলের সঙ্গে নতুন কাজের জন্য যুক্ত হচ্ছেন।

গুগলের ২০২৫ সালের সবচেয়ে বেশি খোঁজা সেলিব্রিটি তালিকায় যথাক্রমে আছেন ডোনাল্ড ট্রাম্প, ইলন মাস্ক, টেইলর সুইফট, বিটিএসের ভি, ক্রিশ্চিয়ানো রোনালদো, লিওনেল মেসি, ড্রেক, কেন্ড্রিক লামার, বিয়াঙ্কা সেনসোরি, বিনেশ ফোগাট

এদিকে বিটিএস তাদের নতুন অ্যালবাম ‘আরিরাং’ প্রকাশের প্রস্তুতি নিচ্ছে। ১৪ ট্র্যাকের এই অ্যালবাম ২০ মার্চ মুক্তি পাবে। এরপর দল বিশ্ব ভ্রমণে যাবে। ৩৪টি শহরের ৮১টি স্টপে অনুষ্ঠান করবে বিটিএস। দক্ষিণ কোরিয়ার গোয়াং স্টেডিয়ামে ৯, ১১ ও ১২ এপ্রিল তাদের হোমটাউনে অনুষ্ঠান দিয়ে বিশ্ব সফরের সূচনা হবে।

 

এলআইএ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।