পরিবার ফিরেছে, তৃতীয় জানাজার পর রাতে সুমনের দাফন

বিনোদন প্রতিবেদক
বিনোদন প্রতিবেদক বিনোদন প্রতিবেদক
প্রকাশিত: ০৩:২৩ পিএম, ১৯ মার্চ ২০২৬
রাজশাহীতে নেওয়া হয়েছে শামস সুমনের মরদেহ

অভিনয়শিল্পী শামস সুমনের পরিবার যুক্তরাষ্ট্র থেকে ফিরেছে। তার দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হয়েছে রাজশাহীর ঝাউতলা মসজিদে। বাদ এশা হেতেম খাঁ বড় মসজিদে তৃতীয় জানাজার পর হেতেম খাঁ গোরস্তানে রাতে তাকে দাফন করা হবে।

শামস সুমনের মরদেহের সঙ্গে রয়েছেন অভিনয়শিল্পী সংঘের সাধারণ সম্পাদক রাশেদ মামুন অপু। সুমনের জানাজা ও দাফনের খবর জাগো নিউজকে নিশ্চিত করেছেন তিনি।

আরও পড়ুন:
কোটাব্যবস্থা ‘অন্যায্য’, টিভিতে বলেছিলেন সুমন, জানুন তার আদ্যোপান্ত

গত ১৭ মার্চ মঙ্গলবার সন্ধ্যা ৬টা ৪৫ মিনিটে কার্ডিয়াক অ্যারেস্টে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে মারা যান সুমন। তার বয়স হয়েছিল ৬১ বছর। নব্বই দশকের ব্যস্ত এ অভিনেতা একটি বেসরকারি রেডিওতে চাকরি করতেন। ২০১৬ সালের পর তিনি অভিনয়ে অনিয়মিত হয়ে পড়েন। সর্বশেষ তাকে দেখা যায় সানী সানোয়ার ও ফয়সাল আহমেদের যৌথ পরিচালনায় ‘মিশন এক্সট্রিম’ সিনেমায়।

পরিবার ফিরেছে, তৃতীয় জানাজার পর রাতে সুমনের দাফন

১৮ মার্চ বুধবার সকাল ১১টায় চ্যানেল আই প্রাঙ্গনে সুমনের প্রথম জানাজা অনুষ্ঠিত হয়। এ সময় উপস্থিত ছিলেন অভিনেতা ওমর সানী, জাহিদ হাসান, মীর সাব্বির, জিতু কমল, আবুল কালাম আজাদ, রামেন্দু মজুমদার, ত্রপা মজুমদার, আফজাল হোসেন, নাদের চৌধুরী, ইন্তেখাব দিনার, শতাব্দী ওয়াদুদ, আহসান হাবিব নাসিম, তাহমিনা সুলতানা মৌ, শাহেদ শরীফ খান, ওয়াহিদা মল্লিক জলি, পরিচালক বাদল খন্দকার, সকাল আহমেদ, আবৃত্তি সংগঠন স্বনন ও সুমনের চ্যানেল আইয়ের সহকর্মীরা।

আরও পড়ুন:
মুচকি হাসির পরই নিভে গেলো জীবন, কী হয়েছিল শামস সুমনের
‘যা লাগে নিয়ে যান’, টাকার বান্ডেল দেখিয়ে বলেছিলেন সুমন
তীব্র অর্থকষ্ট ছিল সুমনের, বলছে জয়ের খোলাচিঠি

প্রথম জানাজার পর সুমনের মরদেহ সিএমএইচ-এর হিমঘরে রাখা হয়। গতরাতে তার পরিবার যুক্তরাষ্ট্র থেকে ফিরলে সুমনকে নিয়ে তারা রওনা হন রাজশাহীর উদ্দেশে।

এমআই/আরএমডি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।