অভিনেতা বৈদ্যনাথ সাহা মারা গেছেন

বিনোদন ডেস্ক
বিনোদন ডেস্ক বিনোদন ডেস্ক
প্রকাশিত: ০৭:০৫ পিএম, ০৩ মার্চ ২০২৬
বৈদ্যনাথ সাহা

বর্ষীয়ান অভিনেতা বৈদ্যনাথ সাহা আর নেই। আজ (৩ মার্চ) সন্ধ্যা ৬টার দিকে যশোরের একটি হাসপাতালে শেষ নিশ্বাস ত্যাগ করেছেন তিনি। খবরটি জাগো নিউজকে নিশ্চিত করেছেন অভিনয় শিল্পী সংঘের সাধারণ সম্পাদক রাশেদ মামুন অপু।

অপু জানিয়েছেন, বৈদ্যনাথ বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন এবং যশোরের হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। সামাজিক যোগাযোগমাধ্যম নিজের ফেসবুক পেজে অভিনেতার একটি ছবি শেয়ার করে তিনি লিখেছেন, ‘অভিনয়শিল্পী সংঘের সন্মানিত সদস্য প্রিয় বৈদ্যনাথ সাহা দাদা এইমাত্র পরলোক গমন করেছেন। তার বিদেহী আত্মার শান্তি কামনা করি।”

বৈদ্যনাথ সাহার মৃত্যু সংবাদ প্রকাশিত হতেই নাট্য ও চলচ্চিত্র অঙ্গনের একাধিক তারকা শোক প্রকাশ করেছেন। নাট্যকার মাসুম রেজা লিখেছেন, “খুবই দুঃখজনক সংবাদ। শোকাহত হলাম। তার আত্মার শান্তি কামনা করছি।” এছাড়া গোলাম ফরিদা ছন্দাসহ আরও অনেকে সামাজিক মাধ্যমে শোক জানিয়েছেন।

দীর্ঘদিন ধরেই নাটক ও চলচ্চিত্রে অবদান রেখে চলা বৈদ্যনাথ সাহা বহু প্রজন্মের দর্শক ও শিল্পীকে প্রেরণা দিয়েছেন। তার বিদেহী আত্মার শান্তি কামনা করে শিল্পী মহলে শোকের ছায়া নেমেছে।

এমআই/এমএমএফ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।