কলকাতার বাঙালি মেয়েই আজ বলিউডের রানি, ৪৮ বছরেও অনন্যা

বিনোদন ডেস্ক
বিনোদন ডেস্ক বিনোদন ডেস্ক
প্রকাশিত: ০২:৩৪ পিএম, ২১ মার্চ ২০২৬
কলকাতার বাঙালি মেয়েই আজ বলিউডের রানি

বলিউডের ঝড় তোলা অভিনেত্রী এবং বঙ্গ সুন্দরী রানি মুখার্জি। আজ ২১ মার্চ তিনি ৪৮ বছরে পা দিলেন। জন্মদিনে ভক্তদের ভালোবাসা ও শুভেচ্ছায় তিনি সিক্ত হচ্ছেন। সোশ্যাল মিডিয়াতে তাকে নিয়ে দেখা যাচ্ছে নানা স্মৃতিচারণ ও ভালোবাসা মাখা লেখা।

১৯৭৮ সালের ২১ মার্চ জন্মগ্রহণ করেন রানি মুখার্জি। ১৯৯৬ সালে পশ্চিমবঙ্গে ‘বিয়ের ফুল’ ছবির মাধ্যমে অভিনয় জীবনের শুরু করেন তিনি। ১৯৯৭ সালে ‘রাজা কি আয়েগি বরাত’ ছবির মাধ্যমে বলিউডে পদার্পণ ঘটে। পরবর্তীতে ভিন্ন ধরনের চরিত্র এবং মোহনীয় কণ্ঠের কারণে ধীরে ধীরে বলিউড অঙ্গণে নিজের অবস্থান শক্ত করেন।

রানির উল্লেখযোগ্য ছবিগুলোর মধ্যে রয়েছে ‘কুছ কুছ হোতা হ্যায়’, ‘চালতে চালতে’, ‘হারে দিল জু পেয়ার কারে গা’, ‘সাথিঁয়া’, ‘নো ওয়ান কিলড জেসিকা’ ইত্যাদি। মাঝে কিছুটা সময় অভিনেত্রী কম আলোচনায় থাকলেও ‘মারদানি’ ছবির মাধ্যমে আবারও দর্শকদের নজর কেড়েছেন তিনি।

প্রশংসিত হয়েছেন ‘মিসেস চ্যাটার্জি ভার্সেস নরওয়ে’ ছবির জন্য। এই ছবিতে অভিনয় করে ৭১তম জাতীয় চলচ্চিত্র পুরস্কারে (২০২৩/২০২৫) সেরা অভিনেত্রীর পুরস্কারও জিতেছেন রানি। ৩৫ বছরেরও দীর্ঘ কর্মজীবনে এটি তার প্রথম জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রাপ্তি।

২০১৪ সাল রানির জন্য বিশেষভাবে গুরুত্বপূর্ণ। দীর্ঘদিনের সম্পর্কের পর তিনি বিখ্যাত নির্মাতা আদিত্য চোপড়ার সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হন। ২০১৫ সালে তিনি মা হন। তার একমাত্র কন্যার নাম আদিরা চোপড়া।

 

এলআইএ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।