জন্মদিনে শাকিব খানকে শুভেচ্ছা জানালেন বুবলী, সম্পর্ক নিয়ে নতুন ইঙ্গিত

বিনোদন ডেস্ক
বিনোদন ডেস্ক বিনোদন ডেস্ক
প্রকাশিত: ০৫:৩৫ পিএম, ২৮ মার্চ ২০২৬
শাকিব খান ও বুবলী

ঢালিউডের মেগাস্টার শাকিব খানের জন্মদিন আজ (২৮ মার্চ)। বিশেষ এই দিনে ভক্তদের ভালোবাসায় সিক্ত হচ্ছেন জনপ্রিয় এই নায়ক। দিনটিকে আরও বিশেষ করে তুলেছেন তার ছোট সন্তানের মা চিত্রনায়িকা শবনম বুবলী।

শনিবার (২৮ মার্চ) সামাজিক যোগাযোগমাধ্যমে ছেলে শেহজাদ খান বীররের সঙ্গে শাকিব খানের একটি ছবি শেয়ার করে জন্মদিনের শুভেচ্ছা জানান বুবলী। সংক্ষিপ্ত বার্তায় তিনি লেখেন, ‘শুভ জন্মদিন’।

এদিকে শোবিজ অঙ্গনে গুঞ্জন রয়েছে, দ্বিতীয় সন্তানের জন্ম দিতে বর্তমানে যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন বুবলী। যদিও এ বিষয়ে এখনো তাদের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি। ফলে ভক্তদের মধ্যে এ নিয়ে কৌতূহল বাড়ছেই।

অন্যদিকে শাকিব খান ও বুবলীর সম্পর্ক নিয়েও নানা আলোচনা রয়েছে। সম্প্রতি এক পডকাস্টে এ প্রসঙ্গে খোলামেলা কথা বলেন বুবলী। তিনি জানান, তাদের মধ্যে মাঝেমধ্যে ভুল বোঝাবুঝি বা অভিমান তৈরি হলেও তা আবার ঠিক হয়ে যায়।

বিচ্ছেদ প্রসঙ্গে স্পষ্ট করে বুবলী বলেন, ‘আমাদের কখনো ডিভোর্স হয়নি।’ বিষয়টি নিয়ে অনেকের মধ্যে যে বিভ্রান্তি রয়েছে, সেটিও তিনি পরিষ্কার করতে চান বলে জানান।

আরও পড়ুন:
ছুটে চলেছে ‘বনলতা এক্সপ্রেস’, ১ কোটি টাকার টিকিট বিক্রি 
আসিফকে নিয়ে চমকপ্রদ তথ্য দিলেন মিল্টন খন্দকার 

উল্লেখ্য, ২০২০ সালের ২১ মার্চ যুক্তরাষ্ট্রের লং আইল্যান্ড জিউস মেডিকেল হাসপাতালে জন্ম নেয় শাকিব-বুবলী দম্পতির একমাত্র সন্তান শেহজাদ খান বীর। বর্তমান সম্পর্কের সমীকরণ নিয়ে নানা জল্পনা থাকলেও জন্মদিনে বুবলীর এই শুভেচ্ছা তাদের সম্পর্কের ইতিবাচক দিকই ইঙ্গিত করছে।

এমএমএফ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।