নতুন বিজ্ঞাপনচিত্রে সুজানা


প্রকাশিত: ০৩:২৮ এএম, ১৭ ফেব্রুয়ারি ২০১৫

নতুন একটি বিজ্ঞাপনচিত্রের মডেল হলেন সুজানা। সোমবার তেজগাঁওয়ের কোক স্টুডিওতে বিজ্ঞাপনচিত্রটির শুটিং করেছেন সুজানা। বিজ্ঞাপনটি নির্মাণ করেছেন হাসান তৌফিক অংকুর।

সুজানা বলেন, `আমি সব সময়ই বিজ্ঞাপনচিত্রের কাজটা উপভোগ করি। দীর্ঘদিন পর আবারও বিজ্ঞাপনচিত্রের কাজ করায় ভালো লাগছে। কাজটিতে বৈচিত্র্য রয়েছে। দর্শক আমাকে নতুন রূপে দেখতে পাবেন। আমি বেছে বেছে কাজ করতে চাই। তাই সব ধরনের বিজ্ঞাপনচিত্রে কাজ করা হয় না। এবার ব্যাটে-বলে মিলে যাওয়ায় করছি।` বিজ্ঞাপনের পাশাপাশি এখন থেকে নাটকেও নিয়মিত অভিনয় করবেন সুজানা।

উল্লেখ্য, তিন বছর আগে সর্বশেষ তিব্বতের একটি বিজ্ঞাপনচিত্রে দেখা গিয়েছিল সুজানাকে।

এইচএন/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।