ছোটপর্দাতেই থাকতে চান ইশানা


প্রকাশিত: ০৩:৫২ এএম, ১৭ ফেব্রুয়ারি ২০১৫

অভিনয়শিল্পীরা  সাধারণত  রুপালি পর্দায় অভিনয়ের জন্য মুখিয়ে থাকেন। কিন্তু সেদিক থেকে ব্যতিক্রম লাক্স তারকা ঈশানা। বারবার প্রস্তাব পাওয়ার পরও ফিরিয়ে দিয়েছেন তিনি।

এ প্রসঙ্গে ঈশানা বলেন, `আপাতত ছোটপর্দা নিয়েই ব্যস্ত থাকতে চাই। এ মাধ্যমে কাজ করেও আমি স্বাচ্ছ্যন্দবোধ করছি। চলচ্চিত্র বড় মাধ্যম বটে। তবে আমার মনে হচ্ছে, চলচ্চিত্রে অভিনয়ের মতো পরিপক্বতা এখনো অর্জন করতে পারিনি। মূলত এ কারণেই ওই মাধ্যমটিকে এড়িয়ে চলছি।`

ঈশানার মতে, চলচ্চিত্রের ক্ষেত্রে স্বল্প সময়ের মধ্যে ব্যাপক জনিপ্রয়তা লাভ করা যায়। তবে জনপ্রিয়তা ধরে না রাখতে পারলে হুট করেই হারিয়ে যেতে হয়। ভূরি ভূরি এমন দৃষ্টান্ত রয়েছে। তাই তিনি এখনই হারিয়ে যাওয়ার দলে নাম লেখাতে চান না। ছোটপর্দার মাধ্যমে  সামনের দিকে এগিয়ে যেতে চান।

বর্তমানে ঈশানা ধারাবাহিক এবং খন্ডনাটক নিয়েই বেশি ব্যস্ত সময় পার করছেন।

এইচএন/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।