ফোর্বসের তালিকায় শ্রদ্ধা কাপুর


প্রকাশিত: ০৪:২২ এএম, ১৭ ফেব্রুয়ারি ২০১৫

সাফল্যের ধারাবাহিকতা ধরে রেখেছেন শ্রদ্ধা কাপুর। গেল বছরের সুপারহিট ছবি `এক ভিলেন`র পর তার `হায়দার` ছবিটিও বোদ্ধা মহলে প্রশংসিত হয়েছিল।

এ বছর তার প্রথম সুখবরটি এল প্রভাবশালী ম্যাগাজিন ফোর্বসের তরফ থেকে। ম্যাগাজিনটির `৩০ বছরের কমবয়সী ভারতের সফল ৩০ নারী` তালিকায় স্থান করে নিয়েছেন শ্রদ্ধা কাপুর।

ফোর্বসে শ্রদ্ধার নাম ওঠাকে তার অসাধারণ প্রতিভার স্বীকৃতি বলে মনে করা হচ্ছে। এ স্বীকৃতি তাকে বলিউডে আসন পোক্ত করতে সহায়তা করবে বলেও মনে করছেন বলিউড বোদ্ধারা।

এইচএন/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।