আবেদনময়ীর শীর্ষে পাওলি, আছেন জয়াও
সবচেয়ে আবেদনময়ী নারী ও পুরুষ অভিনয়শিল্পীদের তালিকায় রাইমা সেনকে পেছনে ফেলে শীর্ষে উঠে এসেছেন পাওলি দাম। গত বছর দ্বিতীয় অবস্থানে ছিলেন তিনি। বরাবরের মত এবারও তৃতীয়তে দেখা আছেন সদ্যই হিন্দি সিনেমায় অভিষক্ত হওয়া স্বস্তিকা মুখোপাধ্যায়।
কলকাতা টাইমস প্রকাশিত বিশ জনের এই তালিকায় এ বছর নাম দেখা গেছে বাংলাদেশি অভিনেত্রী জয়া আহসানের। উনিশতম অবস্থানে থাকা জয়া আহসান প্রথমবারের মত এই তালিকায় স্থান পেয়েছেন।
এছাড়া নবম অবস্থান থেকে এ বছর চতুর্থ স্থানে উঠে এসেছেন অভিনেত্রী পার্নো মিত্র। ভক্তদের আরও অবাক করেছেন মিমি চক্রবর্তী। ১৪ নম্বর থেকে যিনি সোজা চলে এসেছেন পাঁচ নম্বরে।
দর্শক এবং ভক্তদের ভোটের মাধ্যমে প্রতি বছর প্রকাশ করা হয় সবচেয়ে আকাঙ্ক্ষিত নারী ও পুরুষ অভিনয়শিল্পীদের এই তালিকা।
একে/আরআইপি