ঘনিষ্ঠ দৃশ্য কোন সমস্যাই না : স্বস্তিকা
ঘনিষ্ঠ কিংবা খোলামেলা দৃশ্যের সিনেমার গল্প লোক মুখে নানা আলোচনা-সমালোচনায় ঘুরপাক খেলেও অভিনেতাদের কাছে এমন দৃশ্যে অভিনয় করাটা বাকি আর পাঁচ দৃশ্যের মতই সমান। আলাদা কোনও উত্তেজনা বা সঙ্কোচের জায়গা নেই বলে জানিয়েছেন বঙ্গতনয়া স্বস্তিকা মুখোপাধ্যায়।
‘আমি ও আমার গার্লফ্রেন্ড’-ছবিতে শ্রী-এর শরীরি উষ্ণতা থেকে ‘ব্যোমকেশ বক্সী’তে আঙ্গরুবালা আবেদন, টলিউডের এই পাঞ্চালীতে মুগ্ধ সিনেপ্রেমীরা। পর্দায় উত্তেজনার ঝড় তুলতে এই সুন্দরীর জুড়ি মেলা ভার। কিন্তু এমন দৃশ্যে অভিনয় করাটা স্বস্তিকার কাছে বলতে গেলে জলভাত। আর পাঁচটা সাধারণ দৃশ্যের মতই তিনি এইসব ঘনিষ্ঠ দৃশ্যে অভিনয় করে থাকেন।
সম্প্রতি এক সাক্ষাৎকারে এই নায়িকা জানান, “ঘনিষ্ঠ দৃশ্যে অভিনয় করার জড়তা আমার কোনদিন ছিল না। তাছাড়া বাংলায় সিনেমা এখন অনেক সাবালক, সেখানে চুমু বা ঘনিষ্ঠ দৃশ্যে অভিনয় করাটা কোন ব্যাপারই না।”
এই রেশ টেনে তিনি আরও বলেন, “আজকাল পরিচালকরা এমন সব ছবিই বানাচ্ছেন যেখানে খোলামেলা দৃশ্য স্বাভাবিক ভাবেই জায়গা করে নিয়েছে।”
স্বস্তিকা আপাতত ব্যস্ত আছেন তার আপকামিং ছবি ‘সাহেব বিবি গোলাম’ -এর শুটিংয়ে। কিছুদিন আগেই মুক্তি পেয়েছে তার সিনেমা ‘ডিটেকটিভ ব্যোমকেশ বক্সী’। এরই মধ্যে ছবিটিতে বেশ প্রশংসিত হয়েছে স্বস্তিকার অভিনয়।
আরএস/আরআই