সানির সঙ্গে তুলনা পছন্দ নয় রাখীর


প্রকাশিত: ০১:৪০ পিএম, ১৯ এপ্রিল ২০১৫

সানি লিওনের সঙ্গে নিজের তুলনা পছন্দ নয় রাখী সাওয়ান্তর। সানির নাম শুনেও তেলেবেগুনে জ্বলে ওঠেন রাখী। সম্প্রতি এমনই এক ঘটনা ঘটেছে। এ বছরই রাখীর একটা নতুন গানের অ্যালবাম মুক্তি পাওয়ার কথা। তারই শুটিংয়ের এক কিছু সাংবাদিক তাকে সানি লিওন সম্পর্কে প্রশ্ন করে।

একজন সাংবাদিক মজা করে এও বললেন যে রাখীর এ অ্যালবাম মুক্তি পেলে সানির সঙ্গে তার `টাফ কম্পিটিশন` হবে। সানির সঙ্গে যে মজা করা হচ্ছে তা বুঝতে পারলেন না রাখী। উল্টে রেগে সানির সম্পর্কে যাচ্ছেতাই বললেন।

বলে ওঠেন‚ ফিল্ম ইন্ড্রাস্টি নাকি সানিকে দয়া করে অভিনয়ের সুযোগ করে দিয়েছেন! রাখী সানির সঙ্গে নিজের তুলনা করতে বারণ করেছেন। কারণ রাখী নিজের অভিনয়ের জোরে এবং নাচের গুণে সব দর্শকের মন জিতে নিয়েছেন। সানির মতো অ্যাডাল্ট ছবিতে অভিনয় করে নয়।

রাখী সাওয়ান্ত অভিনয়ের থেকে অন্যদের কটূক্তি করার জন্য বেশি পরিচিত। মাঝে মাঝেই যা-তা বলে সহ-অভিনেতাদের অপমান করে বসেনিতিনি। এইবার তার টার্গেট হলে সানি লিওন।

বিএ/আরআই

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।