গণমাধ্যম লম্পটদের থেকেও বেশি খারাপ!


প্রকাশিত: ০১:৫১ পিএম, ২৯ এপ্রিল ২০১৫

চরিত্রের প্রয়োজনে আন্তর্জাতিক একটি ছবিতে নগ্ন হয়েছিলেন রাধিকা আপ্তে। সম্প্রতি সেই ছবিই ছড়িয়ে পড়েছে নেট দুনিয়ায়। আর এই ঘটনার জন্য নিজেকে দোষী মনে করেছেন ছবিটির পরিচালক অনুরাগ কাশ্যপ। মঙ্গলবার বিষয়টি নিয়ে আবারও তিনি মন্তব্য করেছেন।

ভারতীয় গণমাধ্যমদের উদ্দেশে তার প্রথম টুইট ছিল, সামাজিক যোগাযোগ মাধ্যমের লম্পটদের থেকেও গণমাধ্যম বেশি খারাপ। কেবল অসুস্থ মস্তিষ্কের কেউই এই ভিডিও ফাঁসের ঘটনাকে প্রচারের অংশ বলতে পারে। এরপরে আরও একটি টুইটে লেখেন, আপনাদের জ্ঞাতার্থে, সিনেমাটি পাঠানো হয়ে গেছে নিউইয়র্কে এবং সেখান থেকেই ফাঁসের ঘটনা ঘটেছে। ওখানকার প্রযোজনা প্রতিষ্ঠান অপরাধ বিভাগের সঙ্গে বিষয়টি নিয়ে তদন্ত করছে। সর্বশেষ টুইটে তিনি বলেন, এবং খুব দ্রুত আমরা দোষীকে খুঁজে বের করবো। অসুস্থ গণমাধ্যম এবং অসুস্থ মানসিকতা।

অনুরাগ কাশ্যাপ পরিচালিত বিশ মিনিটের একটি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রের অংশ হিসেবে রাধিকা আপ্তের প্রায় নগ্ন দৃশ্যটি ধারণ করা হয়। সত্যি ঘটনা অবলম্বনে নির্মীত সিনেমাটির ওই দৃশ্যে রাধিকাকে তার কাপড় উঠিয়ে ক্যামেরার সামনে নিম্নাঙ্গ প্রদর্শন করতে হয়েছে। কড়া নিরাপত্তা সত্ত্বেও রোববার দৃশ্যটি অনলাইনে ফাঁস হয়ে যায়।

ঘটনা জানতে পারার সঙ্গে সঙ্গেই পুলিশের শরণাপন্ন হন অনুরাগ কাশ্যাপ। তিনি বলেন, আপনি একজন নির্মাতা হিসেবে এক ধাপ এগিয়ে যাওয়ার চেষ্টা করলে অন্যরা আপনাকে পাঁচ কদম পেছনে ঠেলে দেবে। আর তিনি খুবই অসহায় বোধ করছেন এবং আমি নিজেকে এর জন্য দায়ী মনে করছি।

এর আগে রাধিকার নগ্ন হয়ে স্নান করার দৃশ্যের ছবি ছড়িয়েছিল ইন্টারনেটে। তবে পরে জানা গেছে, সে ছবি আসলে রাধিকার নয়। তবে এবার সত্যি রাধিকাই নগ্ন হয়ে ধরা দিলেন লিক হওয়া ভিডিওতে।

বিএ/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।