পরীমনির সোনাবন্ধু তায়েব


প্রকাশিত: ০৬:১৩ এএম, ০১ মে ২০১৫

এবার আলোচিত নায়িকা পরীমনির সঙ্গী হচ্ছেন নাট্যাঙ্গনের সফল অভিনেতা ডি এ তায়েব। ‘সোনাবন্ধু’ নামের একটি ছবিতের জুটিবদ্ধ হচ্ছেন তারা।

শুভ টেলিফিল্মস-এর ব্যানারে নির্মাণ হচ্ছে ‘সোনাবন্ধু’। ছবির কাহিনী লিখেছেন মাহবুবা শাহরীন, চিত্রনাট্য মমর রুবেল এবং ছবিটি পরিচালনায় রয়েছেন জাহাঙ্গীর আলম সুমন।

ছবিটি প্রসঙ্গে ডি এ তায়েব ও পরীমনি বলেন, সম্পূর্ণ ভিন্নধারার একটি গল্প ‘সোনাবন্ধু’। এর গানগুলোও অসাধারণ, গাইছেন বারী সিদ্দিক, মমতাজ, সালমাসহ কয়জন গুণী শিল্পী। যা সকল শ্রেণীর শ্রোতা-দর্শকের হৃদয় ছুঁয়ে যাবে। গান রেকর্ডিং শেষপর্যায়ে। চলতি মাস থেকেই ছবিটির শুটিং শুরু হবে। আমাদের বিশ্বাস ২০১৫ সালের সেরা আলোচিত ছবি হবে ‘সোনাবন্ধু’।

এএ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।