দীর্ঘদিন পর গানের শুটিংয়ে ডিপজল
দীর্ঘদিন পর নাচে গানে মাতলেন ঢালিউডের ডেঞ্জারম্যান মনোয়ার হোসেন ডিপজল। সোমবার সকাল থেকে সাভার গলফ ক্ল্যাবে চলে ডিপজলের একটি গানের শুটিং।
জাকির হোসেন রাজু পরিচালিত ‘অনেক দামে কেনা’ ছবির এ গানে ডিপজলের সঙ্গে অংশ নেন নবাগত অভিনেত্রী তানহা মৌমাছি। ছবিটির গানের চিত্রায়ন হবে টানা তিনদিন।
পরিচালক জাকির হোসেন রাজু বলেন, এই গানটির চিত্রায়ন শেষ হলেই ছবিটির শুটিং শেষ করা হবে। অন্যদিকে শুটিংয়ের পাশাপাশি শেষ করা হয়েছে এডিটিং এবং ডাবিংয়ের কাজও। ছবিটির প্রধান দুটি চরিত্রে অভিনয় করেছেন বাপ্পি চৌধুরী ও মাহিয়া মাহী।
এআরএস/এমএস