বোম্বে ভেলভেটের প্রচারণায় বেবী ডল
মুক্তির অপেক্ষায় থাকা অনুরাগ ক্যাশপের ছবি ‘বোম্বে ভেলভেট’র বেশ জোর প্রচারণা চালাচ্ছেন ছবির সাথে জড়িত সংশ্লিষ্ট সবাই। ছবিটি আগামী ১৫ মে প্রেক্ষাগৃহে আসছে।
জানা গেছে, প্রচারণায় সর্বশেষ অংশ নিয়ে দর্শক মাতালেন রণবীর কাপুর। বোম্বে ভেলভেটের এই নায়ক গোয়ায় অনুষ্ঠিত এক প্রচারণা অনুষ্ঠানে সানি লিওনের ‘বেবী ডল’ মুভসে নেচে দেখালেন। দর্শকদের বাড়তি আনন্দ দেয়ার জন্যই এই ভঙ্গিমায় নেচে দেখালেন বলে ধারণা করা হয়!
অনুরাগ ক্যাশপ পরিচালিত ‘বম্বে ভেলভেট’ ছবিটির মুখ্য চরিত্রে রয়েছেন অনুশকা শর্মা, রণবীর কাপুর, করন জোহরসহ এক ঝাঁক তারকা।
১৯৫০ আর ১৯৬০ সালে মুম্বাইয়ের চেহারা আর জীবনধারা নিয়েই ‘বোম্বে ভেলভেট’ ছবির গল্প। ছবিটি যৌথভাবে প্রযোজনা করছে ফ্যান্টম ফিল্মস ও ফক্স স্টার ইন্ডিয়া।
এলএ