পাকিস্তানে নিষিদ্ধ সানি লিওন!


প্রকাশিত: ১০:৫৫ এএম, ০৫ মে ২০১৫

ভারতের পর এবার পাকিস্তানেও নিষিদ্ধ হলো সানি লিওন অভিনীত ‘মাস্তিজাদে’ সিনেমাটি। কিছু রগরগে যৌন দৃশ্যের জন্যই ছবিটিকে নিষিদ্ধ ঘোষণা করার সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছে বলে জানিয়েছে পাকিস্তান সেন্সরবোর্ড।

এছাড়া তারা আরো জানায়, পরিচালককে বারবার ছবিটি সংশোধনের কথা বলা হলেও কোন সাড়া মেলেনি। তাই অবশেষে ছবিটির মুক্তি পাকিস্তানে নিষিদ্ধ করা হলো।

এর আগে ভারতীয় সেন্সরবোর্ডের বাধার মুখে পড়ে সাবেক পর্নস্টার সানি লিওন অভিনীত ‘মাস্তিজাদি’ ছবিটি। মে দিবসে ছবিটি মুক্তির কথা থাকলেও সেন্সরবোর্ডের বাধার মুখে শেষ পর্যন্ত তা আটকে যায়। এরপর নতুন কোনো তারিখ ঠিক করেননি নির্মাতা মিলাপ যাবেরী।

পরপর দু’টি দেশে ছবিটি মুক্তি আটকে যাওয়ায় নিশ্চয় নতুন করে ভাববেন নির্মাতা।

এলএ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।