ধর্ষণের জন্য দায়ী আইটেম সং : ওমপুরি
সাম্প্রতিক সময়ে ভারতে ধর্ষণের ঘটনা বেড়ে যাওয়ার কারণ হিসেবে বলিউডের বর্তমান আইটেম সং এর নোংরামীকেই দুষলেন প্রবীন অভিনেতা ওমপুরী।
শুক্রবার চন্ডিগড় বিশ্ববিদ্যালয় আয়োজিত এক অনুষ্ঠানে নিজের আক্ষেপের কথা ব্যাক্ত করেন ৬৪ বছর বয়সী এ অভিনেতা বলেন ‘আজকালের আইটেম সং গুলো ধর্ষণকে এক প্রকার উস্কে দেয়। নৃত্যের আচরণ ভঙ্গিগুলো এতো আপত্তিকর হয় যেনো সরাসরি যৌনক্রিয়ায় রপ্ত আছে।’
তিনি আরো বলেন, কেউ যদি তার যৌন উত্তেজনা বাড়াতে চায় তবে বলিউডের আইটেম সং এর একটা ডিভিডি কিনে চালালেই যথেষ্ট তার জন্যে।
বক্তব্যের এক পর্যায়ে ৮০ দশকের বলিউডের সোনালী দিনের স্মৃতি মনে করে বলেন, ‘আমাদের সময়কার ছবিতেও সরাইখানার দৃশ্য দেখানো হতো। তাই বলে তা এতোটা যৌন রগরগে ছিলোনা।’
এসব দৃশ্য প্রদর্শন থেকে বলিউডকে বেরিয়ে আসতে হবে বলে মন্তব্য করলেন ওমপুরী।
আরএএইচ/এলএ