দশ বছরের জেল হতে পারে সালমানের
আলোচিত ‘হিট এন্ড রান’ মামলার রায় হতে যাচ্ছে আগামীকাল। ২০০২ সালে দায়ের করা এ মামলায় দোষী সাব্যস্ত হলে ১০ বছরের কারাদণ্ড হতে পারে দাবাং খ্যাত বলিউড হাটথ্রুব সালমান খানের।
মুম্বাইয়ের একটি রাস্তায় গাড়ি চালানোর সময় বেখেয়ালে সালমানের গাড়িটি ফুটপাথে উঠে যায়। এতে এক পথচারীর মৃত্যু হয়। সেই ঘটনায় দায়ের করা মামলায় অভিযুক্ত হন সালমান খান।
এর আগের চূড়ান্ত শুনানীতে আদালতের নিকট সালমান দাবি করেন, তার বিরুদ্ধে আনা অভিযোগ মিথ্যা। সেদিন তিনি মাতাল অবস্থায় ছিলেন না এবং ড্রাইভিং সিটে ছিলো তার ব্যাক্তিগত ড্রাইভার অশোক সিং! মামলার এতদিন পর এমন তথ্য দেয়ায় নতুন বিতর্ক দানা বাধে দর্শকদের মনে।
আরএইচ/এলএ/আরআই