মডেলের জামিনে ১ কোটি টাকা চাইল আদালত


প্রকাশিত: ০৭:৫৩ এএম, ০৭ মে ২০১৫

জামিন পেতে হলে আগে যে টাকা হাতিয়ে নিয়েছেন সেটা জমা দিন। অর্থ তত্ত্ব (এটি) চিটফান্ড-কাণ্ডে আটক মুম্বাইয়ের মডেল প্রীতি ভাটিয়াকে সম্প্রতি এমন নির্দেশই দিয়েছে সুপ্রিম কোর্ট।

৬ সপ্তাহের মধ্যে ভুবনেশ্বরের সি বি আই আদালতে ১,১৭,৮৩,০০০ টাকা জমা দিলে জামিনের জন্য নোটিস দেওয়া যাবে বলে জানিয়েছে বিচারপতি টি এস ঠাকুর এবং আর ভানুমতীকে নিয়ে গঠিত ডিভিশন বেঞ্চ।

তদন্ত করতে গিয়ে সিবিআই জানিয়েছিল, ১,১৭,৮৩,০০০ টাকা প্রীতির অ্যাকাউন্টে সরিয়ে দিয়েছে এটি চিটফান্ড গোষ্ঠী। এই পরিমাণ অর্থ আত্মসাৎ করার দায়ে ২০১৪ সালের ১০ অক্টোবর মুম্বাইয়ের এই মডেল এবং টিভি প্রযোজককে গ্রেপ্তার করে তারা।

পরে জামিন পেতে প্রীতি ওড়িশা হাইকোর্টে আবেদন করেন। কিন্তু হাইকোর্ট তার সেই আবেদন খারিজ করার পর সুপ্রিম কোর্টে আবেদন করেছিলেন প্রীতি। তিনি এখন ভুবনেশ্বর সেন্ট্রাল জেলে বন্দী।

এলএ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।