অটো দুর্ঘটনায় আহত নির্মাতা সৃজিত
দিল্লিতে অটোতে থাকার সময় সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন ভারতের জাতীয় চলিচ্চত্র পুরস্কার জয়ী নির্মাতা সৃজিত মুখার্জি। গোড়ালিতে গুরুতর আঘাত নিয়ে রাতেই তাকে ভর্তি করা হয় এইমসে।
জানা যায়, ৫ মে, মঙ্গলবার রাতে জহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ের গেস্ট হাউজ আরাভলিতে যাচ্ছিলেন সৃজিত। সঙ্গে ছিল তার দুই বন্ধু। এ সময় তাদের বহনকারী অটোটি দুর্ঘটনায় উল্টে যায়। চলন্ত অটো রাস্তায় টানতে টানতে অনেক দূর নিয়ে যায় সৃজিতকে।
এতে গোড়ালিতে ব্যাপক আঘাত পান সৃজিত। তাকে হাসপাতালে ভর্তির পর জরুরিভিত্তিতে অস্ত্রপচার করা হয় তার। বর্তমানে শঙ্কামুক্ত রয়েছেন। তবে ৩ মাস সম্পূর্ণ বিশ্রামের পরামর্শ দিয়েছেন চিকিৎসকরা।
এদিকে পয়লা মে মুক্তি পেয়েছে সৃজিত পরিচালিত নির্বাক সিনেমাটি। এর মধ্যে তিনি শুটিং শেষ করেছেন রাজকাহিনিরও। তবে এর মধ্যেই সৃজিত গুরুতর জখম হওয়ায় রাজকাহিনির পোস্ট প্রোডাকশনের কাজও ক্ষতিগ্রস্ত হতে পারে। এছাড়া পিছিয়ে গেল তার কাকাবাবুর শুটিংও।
এলএ