হিন্দী ভাষা চান না সুস্মিতা সেন
পরিচালক সৃজিত মূখার্জীর হাত ধরে আবারো রূপালী পর্দায় আবির্ভূত হয়েছেন সাবেক মিস ইউনিভার্স ও বলিউড সেনসেশন সুস্মিতা সেন। সৃজিতের নির্মিত বাংলা সিনেমা ‘নির্বাক’ সুস্মিতার মুক্তি পাওয়া সর্বশেষ সিনেমা।
তবে এই ছবিটি হিন্দী কিংবা অন্য কোনো ভাষায় পুনরায় নির্মাণ চান না বলে সাফ জানিয়ে দিলেন সাবেক এই বিশ্ব সুন্দরী। শুক্রবার সিনেমাটির প্রিমিয়ারের পূর্বে সুস্মিতা বলেন, ‘আমার মনে হয় না ছবিটি হিন্দি কিংবা অন্য কোনো ভাষায় রূপান্তরের প্রয়োজন আছে। কারণ ছবিটির নাম দেখেই বোঝার কথা এতে সংলাপ রয়েছে খুব সামান্য যা কিনা যে কোনো দেশের যে কোনো ভাষার মানুষ বুঝতে সম্ভব।’
ছবিটি ১ মে কলকাতায় মুক্তি দেয়া হয়েছিল!
আরএএইচ/এলএ