এক যুগে পা রাখছে সিটিসেল তারকাকথন


প্রকাশিত: ১১:১৭ এএম, ১৮ মে ২০১৫

এক যুগে পা রাখতে যাচ্ছে চ্যানেল আইতে প্রচারিত দেশের প্রথম টেলিফোনে দর্শকদের সঙ্গে তারকাদের কথোপোকথনের সেলিব্রিটি শো ‌‘সিটিসেল তারকাকথন’।

দেশের শিল্প, সাহিত্য, খেলাধুলা, মঞ্চ, সঙ্গীত, চলচ্চিত্রসহ সকল শাখার খ্যাতিমান ব্যক্তিদের বিভিন্ন দিক নিয়ে সাজানো অনুষ্ঠানটি ২০০৪ সালের ২১ মে থেকে অদ্যবধি দর্শকদের সামনে তুলে ধরে আসছে। ফলে দর্শক এবং তারকার মাঝে তৈরি হচ্ছে অন্যমাত্রার এক মেলবন্ধন।

চলমান সময়ে বিভিন্ন টেলিভিশনে প্রচারিত সেলিব্রিটি শো’র থেকে একটু ভিন্ন মাত্রায় এই তারকাকথন অনুষ্ঠানটি উপস্থাপন করা হয়। যা শুধু একান্ত দর্শকদের জন্য। সিটিসেল তারকাকথন আগামীতেও নতুন আঙ্গিকে এবং নতুন সাজে তার পথচলা অব্যাহত রাখবে।

অনুষ্ঠানে তারকাদের আরও ভিন্নভাবে কি করে উপস্থাপন করা যায় তা নিয়ে প্রতিনিয়তই চলছে বিভিন্ন পরিকল্পনা। পরিকল্পনা চলছে দর্শকদের কিভাবে তারকাদের আরও কাছাকাছি নিয়ে যাওয়া যায় তা নিয়েও। এখন থেকে দেশের প্রত্যন্ত এলাকা থেকেও আঞ্চলিক তারকাদের আমন্ত্রণ জানানো হবে অনুষ্ঠানে।

৩১৭৮তম পর্বের প্রচারের মাধ্যমে ২১ মে ১২ বছরে পর্দাপর্ণ করবে সিটিসেল তারকাকথন। বিভিন্ন অঙ্গণের তারকাদের সঙ্গে দর্শকদের সরাসরি টেলিকথোপকথনের এই অনুষ্ঠানটি চ্যানেল আই’র দীর্ঘ দিন ধরে প্রচারিত জনপ্রিয় অনুষ্ঠানগুলোর মধ্যে একটি। অনুষ্ঠানটিতে তারকারা টেলিফোনে দর্শকদের বিভিন্ন প্রশ্নের উত্তরতো দিয়েই থাকেন, পাশাপাশি অনেক সময় পারর্ফমেন্সও করে থাকেন।

অনুষ্ঠানটির বিভিন্ন পর্বে তারকাদের জন্মদিনও পালিত হয়ে আসছে। তারকাদের জন্মদিন পালনের কারণে অনুষ্ঠানটি দর্শকদের কাছে ভিন্ন মাত্রাও পেয়েছে।

অনেক সময় অনুষ্ঠানটিতে ব্যক্তিগত সাফল্যের নায়কের পাশাপাশি দলীয় সাফল্যের দলটিকেও আমন্ত্রণ জানানো হয়। প্রতিমাসের ১৬ অথবা ২৬ তারিখে স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের শিল্পীদের সম্মাননা জানানো হচ্ছে নিয়মিত।

বিভিন্ন উৎসব বা পার্বন-এর সঙ্গে সঙ্গতি রেখে অনুষ্ঠানে বিভিন্ন তারকাকে আমন্ত্রণ জানানো হয়ে থাকে। সিটিসেল তারকাকথন অনুষ্ঠানের প্রথমদিনের অতিথি ছিলেন কণ্ঠশিল্পী আসিফ আকবর। অনন্যা রুমা প্রযোজিত সিটিসেল তারকাকথন অনুষ্ঠানটি বর্তমানে উপস্থাপনা করছেন মৌসুমী বড়ুয়া, সাথী ও আফরিন।

এলএ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।