কানে প্রকাশ হলো ঐশ্বরিয়ার জজবার লুক
বিয়ে এবং সন্তান জন্মদানের পর বেশ কিছুদিন সেলুলয়েড থেকে দূরে ছিলেন সাবেক বিশ্বসুন্দরী ও বলিউড অভিনেত্রী ঐশ্বরিয়া রাই বচ্চন।
তবে আশার কথা হলো পরিচালক সঞ্জয় গুপ্তের নতুন ছবি ‘জজবা’ দিয়ে ফিরছেন তিনি রঙিন পর্দায়। সেখানে অ্যাডভোকেট চরিত্রে অভিনয় করতে দেখা যাবে বচ্চন পরিবারের পূত্রবধূকে।
আর সে ছবির প্রথম লুক প্রকাশ পেলো আন্তর্জাতিক কান চলচ্চিত্র উৎসবে। ছবিটি সেখানে প্রশংসা কুড়িয়েছে। এখন দেখার পালা ব্যক্তি জীবনের ব্যাস্ততা থেকে ফিরে আবারও কি নিজের অভিনয় দিয়ে মুগ্ধ করে দর্শকদের মন জয় করে নিতে পারেন কি না অ্যাশ।
২০১৫-র জানুয়ারিতে ‘জজবা’-র শ্যুটিং শুরু করেন সঞ্জয় গুপ্ত। ছবিটি মুক্তি পাবে এবছরেই ৯ অক্টোবর। ‘জজবা’ দক্ষিণ কোরিয়ার ছবি ‘সেভেন ডেজ’-এর রিমেক।
ছবিতে ঐশ্বর্যার চরিত্রের নাম অনুরাধা বর্মা। তার সঙ্গে এই অ্যাকশন-ড্রামা ছবিটিতে অভিনয় করছেন ইরফান খান, শবানা আজমি, অনুপম খের, জ্যাকি শ্রফ, চন্দন রায় সান্যাল, অতুল কুলকার্নি, সানি দেওল এবং ক্যামিও চরিত্রে জন আব্রাহাম।
আরএএইচ/এলএ