সম্রাটে যোগ দিতে এলেন ইন্দ্রনীল
মোস্তফা কামাল রাজ নির্মাণ করছেন নিজের চতুর্থ ছবি ‘সম্রাট’। এতে শাকিব খান ও অপু বিশ্বাসের সঙ্গে অভিনয় করবেন পশ্চিমবঙ্গের জনপ্রিয় অভিনতা ইন্দ্রনীল সেনগুপ্ত। ছবিটির শুটিংয়ে অংশ নিতে শুক্রবার সন্ধ্যায় ঢাকায় পৌঁছেছেন ইন্দ্রনীল।
নির্মাতা জানালেন, শনিবার থেকেই সম্রাটের জন্য ক্যামেরার সামনে দাঁড়াবেন ‘অটোগ্রাফ’ খ্যাত এই তারকা। সম্রাট ছবিতে ইন্দ্রনীলের চরিত্রটির নাম রাজা।
এ প্রসঙ্গে পরিচালক মোস্তফা কামাল রাজ বলেন, ‘ইন্দ্রনীল শুক্রবার সন্ধ্যার দিকে ঢাকায় এসেছেন। রাতটা বিশ্রাম নিয়ে তিনি শনিবার থেকে শুটিংয়ে অংশ তিনি।’
উল্লেখ্য, একদল মাফিয়াকে নিয়ে গড়ে ওঠা থ্রিলার-অ্যাকশান ধর্মী এই ছবিতে নাম ভূমিকায় অভিনয় করছেন কিং খান শাকিব।
এলএ