নেশায় আসক্ত তারকারা (দেখুন ছবিতে)


প্রকাশিত: ১১:৪৮ এএম, ০৮ জুন ২০১৫

পর্দায় বলিউড তারকাদের আলাদা আলাদা ইমেজ রয়েছে সবার। কিন্ত পর্দার বাইরে তারা সবাই ভিন্ন ইমেজের। পর্দার অতি সজ্জন ব্যক্তিটি পর্দার আড়ালে হয়ে যান নিতান্ত দুর্জন। আবার অনেক তারকা আছেন যারা সবার আড়ালে রাতের পার্টিতে মত্ত হয়ে থাকতে ভালোবাসেন নেশার গ্লাসে। আজ জেনে নেব তেমনি কিছু তারকার নাম-


নেশা করে মাতলামি করা তারকাদের কথা বলতে গেলেই সবার আগে চলে আসে সালমান খানের নাম। এই নেশার ঘোরেই তিনি গাড়ি চাপা দিয়ে মেরে ফেলেছিলেন এক পথচারীকে। যার বদৌলতে তাকে পাঁচ বছরের কারাদণ্ড দিয়েছে মুম্বাই আদালত।

পর্দায় যে সোনম কাপুরকে ফ্যাশন সচেতন হিসেবেই জানেন ভক্তরা। পার্টির অন্দরমহলে তিনিই অতো ফ্যাশনের ধার ধারেন না। বরং অ্যালকোহলে তার যারপরনাই আসক্তি।

আনন্দঘন পার্টিতে শক্তি কাপুর অনায়াসে চুমু খান বীণা মালিককে। বলিপাড়ার ভিলেনের এহেন কর্মের স্বীকার হয়ে বীণার তো চোখ কপালে! বোঝাই যায় নেশার ঘোর বেশ ভালোই চেপে বসে শক্তির কাঁধে। আর মাতাল হবার অভিজ্ঞতাটাও বেশ লম্বা।

সুধাপানে বলিপাড়ায় বেশ সুনাম রয়েছে আমিশা প্যাটেলেরও। তা সে নিয়ে অবশ্য তার বিন্দুমাত্র লুকোচুরি নেই। বরং বেশ উপভোগ করেন তিনি।


একদম পরিপাটি বিদ্যা বালান ও কম যান না এদিক দিয়ে। এমনিতে তুখোড় অভিনেত্রী, পর্দায় তার অন্যরকম ইমেজ আছে। তবে পর্দার বাহিরে সে ইমেজের একেবারেই ধার ধারেন না তিনি। তাই একতা কাপুরকে সঙ্গে নিয়ে বিন্দাস নৃত্যে মেতে ওঠেন বিদ্যা রাতের পার্টিতে।

রণবীর সিং তো এমনিতেই মজা-মস্করা করতে ভালোবাসেন। আর পার্টি হলে তো কথাই নেই। তার হাজার রকম কাণ্ডকারখানায় মশগুল থাকেন পার্টিতে উপস্থিত প্রায় সকলেই।


অ্যালকোহলের ঝলক দেখা যায় মালাইকা অরোরা খান কিংবা রিয়া সেনদের ক্ষেত্রেও। অথবা মদের নেশায় সব ভুলে গিয়ে মিকা সিং ও রাখি সাওয়ান্তের চুমু কাণ্ড ভক্তরা সহজে ভুলতে চান না।


আরএএইচ/এলএ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।