শিল্পার জন্মদিনে রাজকুন্দ্রার চমক
বলিউডের সদাহাস্য অভিনেত্রী শিল্পা শেঠীর জন্মদিন সোমবার। আজ থেকে ৪০ বছর আগে ৮ জুন জন্ম নেন এই ধারকান খ্যাত অভিনেত্রী। জীবনের ৪০তম জন্মদিন পালন করতে স্বামী রাজকুন্দ্র ও সন্তানসহ এই দম্পত্তি এখন অবস্থান করছেন সার্বিয়ার মন্টিনিগ্রোতে।
স্ত্রী শিল্পার জন্মদিনে বেশ ভালোই চমক দিলেন স্বামী রাজুকন্দ্র। শিল্পাকে না জানিয়েই শিল্পার পরিবার ও বন্ধুবর্গকে তিনি হাজির রেখেছিলেন আগে ভাগেই।
ঠিক রাত ১২টার পর সবাইকে নিয়ে হঠাৎ করেই শিল্পাকে জন্মদিনের শুভেচ্ছা জানান তিনি। যাতে শিল্পা যারপরনাই অবাক এবং আনন্দিত। এরপর রাজকুন্দ্রকে ‘সর্বোত্তম’ স্বামীর খেতাব দিয়ে একটি পোষ্টও করেন টুইটারে।
এলএ