চলচ্চিত্র নির্মাতা স্বাগতা


প্রকাশিত: ১২:৫২ পিএম, ০৮ জুন ২০১৫

সংস্কৃতি অঙ্গনে অভিনেত্রী হিসেবেই বেশি পরিচিত স্বাগতা। এছাড়া গায়িকা হিসেবেও তার সুনাম রয়েছে। এবার তিনি নাম লেখাতে চলেছেন চলচ্চিত্র নির্মাতা হিসেবে।

স্বাগতা নির্মাণ করেছেন ‘দূরত্ব’ নামের একটি চলচ্চিত্র। তবে এটা কিন্তু কোনো সিনেমা হলে মুক্তি পাবে না। থিসিস ফিল্ম হিসেবে এটা জমা পড়বে তার বিশ্ববিদ্যালয়ের স্যারদের কাছে। এই সিনেমার চিত্রনাট্য লিখেছেন স্বাগতা নিজেই। স্ট্যামফোর্ড ইউনিভার্সিটির ফিল্ম অ্যান্ড মিডিয়া বিভাগের শিক্ষার্থী হিসেবে সিলেবাসের অংশ হিসেবেই এই থিসিস ফিল্মটি নির্মাণ করতে হয়েছে স্বাগতাকে। স্বাগতার তত্ত্বাবধায়ক হিসেবে রয়েছেন আরেক চলচ্চিত্র নির্মাতা ও শিক্ষক জাহিদুর রহিম অঞ্জন।

উল্লেখ্য, স্বাগতা এর আগে একই বিশ্ববিদ্যালয় থেকে অনার্স সম্পন্ন করেছেন। স্বাগতার চলচ্চিত্রটিতে অভিনয় করেছেন সৈয়দ হাসান ইমাম, লায়লা হাসান, দিলারা জামান, শ্যামল মওলা, তামান্না তাসমিমসহ আরো অনেকে।


এলএ/এসআরজে

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।