মা হচ্ছেন মৌসুমী
ভালোবেসে তিনি বিয়ে করেছিলেন অভিনেতা শোয়েক চৌধুরীকে। এবার সেই সুখের সংসার আলো করে আসছে সন্তান। সম্প্রতি এমন সুখবর নিজেই জানালেন মা হতে যাওয়া নাট্যাভিনেত্রী মৌসুমী নাগ।
এই সুখবরের আনন্দ প্রিয় মানুষদের সাথে ভাগ করে নিতে গেল শুক্রবার নিতান্তই ঘরোয়া পরিবেশে একটি ‘বেবি সাওয়ার’ পার্টির আয়োজন করেন মৌসুমী-শোয়েব দম্পতি।
শুক্রবার সন্ধ্যায় রাজধানীর ধানমন্ডির একটি রেস্টুরেন্টে অনুষ্ঠিত এই পার্টিতে উপস্থিত ছিলেন মম, নাদিয়া আহমেদ, বিজরি বরকতউল্লাহ, নওশীন, বাঁধন, ফারজানা চুমকি, দীপা খন্দকার, কল্যাণ, সকাল আহমেদ, তন্ময় তানসেনসহ আরো অনেকে।
এদিকে অভিনেত্রী মৌসুমী নাগ ও অভিনেতা শোয়েব পরিবারে সন্তান আসার খবরটি পুরনো হলেও আনুষ্ঠানিক ঘোষণা আসলো এই অনুষ্ঠানের মাধ্যমেই।
এএ/এলএ